ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নাম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১০ আগস্ট) বিকাল ৪টায় রামেক হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় আহত আওয়ামী লীগ নেতা মীর তৌফিক আলী ভাদুর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও আশু সুস্থ্যতা কামনা করেন রাসিক মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী প্রমুখ।


