ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুর ফুলবাড়ী উপজেলা পল্লীতে জয়দেব (১৯) নাকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
নিহত জয়দেব উপজেলার কাজিহাল উনিয়নের পুকুরিমোড় নামক এলাকার বিমল চন্দ এর পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম জানান, তার পরিবার সূত্রে জানতে পারি, বৃহস্পতিবার দিবাগত রাতে সে ঘুমানোর জন্য তার নিজ শয়ন কক্ষে যান। আজ সকালে তার পরিবার তাকে ডাক দিলে তার কোন সাড়া পাওয়া যায় নাই।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ফুলবাড়ী থানায় ফোন দিলে আমি ও ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান, তদন্ত ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থালে যাই এবং বেলা ১২টায় তার শয়ন কক্ষের বর্গায় ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি এবং একটি অপমৃত্যু মামলা দিয়ে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুরের প্ররণ করি। যার মামলা নং ১৯-১১.০৮.২০২২ইং।


