IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> সন্ত্রাসী হামলায় ভারতের ‘সংশ্লিষ্টতার প্রমাণ’ দেখাল পাকিস্তান

সন্ত্রাসী হামলায় ভারতের ‘সংশ্লিষ্টতার প্রমাণ’ দেখাল পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের পরিস্থিতি অস্থিতিশীল করতে অভ্যন্তরীণ সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা এবং চীন সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমকে লক্ষ্যবস্তু বানিয়েছে ভারত। আর এ মিশন সফল করতে নয়া দিল্লি প্রতিবেশী দেশগুলো থেকে হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে পাকিস্তান। খবর আল জাজিরার।

শনিবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার দাবি করেন, ভারতীয় এজেন্টরা আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তে হামলার কার্যক্রম পরিচালনা করছে।

কোরেশি বলেন, ভারত তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছে। নয়া দিল্লি প্রতিবেশী দেশগুলো থেকে তাদের ওপর হামলার পরিকল্পনা করছে বলেও দাবি করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সন্ত্রাসের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ জাতিসংঘে পাঠাবে পাকিস্তান।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া পারমাণবিক শক্তিসম্পন্ন দক্ষিণ এশিয়ায় শান্তিরক্ষার গ্যারান্টি দেয়া কঠিন।

তিনি বলেন, আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যা দলিল আকারে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করব।

এসময় পাকিস্তানে হামলার সঙ্গে ভারতের কথিত সংশ্লিষ্টতার কিছু প্রমাণ উপস্থাপন করেন বাবর ইফতিখার। এর মধ্যে ছিল আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের ভেতর অভিযুক্ত হামলাকারীদের ছবি এবং তাদের অর্থায়নের কিছু ব্যাংকের রশিদ।

দক্ষিণ পাকিস্তানের বালোচ বিচ্ছিন্নতাবাদী শীর্ষ নেতা আল্লাহ নজরের সঙ্গে এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত আলাপচারিতার অডিও ক্লিপও বাজিয়ে শোনান এ পাকিস্তানি সেনা কর্মকর্তা।

ইফতিখার দাবি করেন, ভারতীয় গোয়েন্দারা বিশেষভাবে চীন সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের অক্টোবরে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াদারে একটি বিলাসবহুল হোটেলে প্রাণঘাতী হামলার আগে এবং হামলার সময়ও হামলাকারীরা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে টেলিফোনে যুক্ত ছিলেন।

নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান, জামাত-উল-আজহার ও আল্লাহ নজরের বালোচ লিবারেশন আর্মিকে ভারত পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন মেজর জেনারেল বাবর ইফতিখার।

কেএএ/জেআইএম

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31