IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> মঙ্গোলিয়ার প্রতি আহ্বান পুতিনকে গ্রেফতার করতে ইউক্রেন

মঙ্গোলিয়ার প্রতি আহ্বান পুতিনকে গ্রেফতার করতে ইউক্রেন

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী সপ্তাহে মঙ্গোলিয়ায় সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরের আগে মঙ্গোলিয়ার প্রতি বিশেষ আহ্বান জানালো ইউক্রেন। এই সফরের সময় যেন পুতিনকে গ্রেফতার করা হয় সে বিষয়ে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করতে যাচ্ছেন পুতিন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট যুদ্ধাপরাধের জন্য দায়ী। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সেখান থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।

আইসিসির এক মুখপাত্র বিবিসিকে বলেন, মঙ্গোলিয়ার কর্মকর্তারা সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ। তবে তার মানে এই নয় যে, পুতিনকে গ্রেফতার করতেই হবে।

এদিকে ক্রেমলিন বলছে, তারা এই সফর নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার মঙ্গোলিয়ায় সফরে যাবেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, মঙ্গোলিয়ার অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক বিদ্যমান।

অপরদিকে আইসিসির মুখপাত্র ড. ফাদি এল আবদাল্লাহ বলেন, অবশ্যই পুতিনের সফর ঘিরে সতর্কতার সঙ্গে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক অভিযান চালায় রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ২০২৩ সালের মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে সন্দেহভাজনকে গ্রেফতারের ক্ষমতা নেই আইসিসির।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31