IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে’

‘ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। ছবি- ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রামে ইরান শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে।

তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো সদস্য খলিল আল-হাইয়্যার সঙ্গে এক ফোনালাপে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ফার্সি জানিয়েছে, সাইয়্যেদ আরাকচি এসময় দখলদার ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের মোকাবিলায় গাজাবাসী ফিলিস্তিনিদের প্রায় ১১ মাসের প্রতিরোধ ও অটল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চূড়ান্ত বিজয়ের হাসি ফিলিস্তিনিরাই হাসবে এবং ততদিন পর্যন্ত তাদের পাশে থাকবে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে যুদ্ধবিরতি মেনে নেবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে।

ফোনালাপে হামাস নেতা খলিল আল-হাইয়্যা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সাইয়্যেদ আব্বাস আরাকচিকে অভিনন্দন জানান। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ আলোচনা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের সাম্প্রতিক তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদের গঠনকাঠামোয় পরিবর্তন এনে সেটির ইসলামি পরিচয় মুছে ফেলতে চায়।

হামাসের এই পলিটব্যুরো সদস্য ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের একনিষ্ঠ সমর্থন ও পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের মোকাবিলায় ইরান ফিলিস্তিনকে যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা নির্যাতিত ফিলিস্তিনি জনগণ কখনোই ভুলবে না বরং তারা আজীবন কৃতজ্ঞ থাকবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31