IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> রাজশাহীতে ২১ লাখ টাকার টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ২১ লাখ টাকার টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত নতুন মাত্রার মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ রুবেল হোসেন (৩০) কে গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। রোববার কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী মৌজাস্থ আই বাঁধের উত্তর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন চরমাঝারদিয়ার (হরুমন্ডল পাড়া) এলাকার আব্দুল আজিজ ও সাহেদা বেগমের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে, এস এম মাসুদ পারভেজ, অফিসার ইনচার্জ, মশিউর রহমান, ইন্সপেক্টর (তদন্ত), এসআই (নিঃ) তাজ উদ্দিন আহম্মেদ ও এএসআই শফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী মৌজাস্থ আই বাঁধের উত্তর মাথায় পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১১,২০০ পিচ নিষিদ্ধ ঘোষিত নতুন মাত্রার মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ২১,০০,০০০/-টাকা। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাব মতে ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৬৫ ধারামতে টাপেন্টাডল (Tapentadol) কে মাদকদ্রব্য হিসেবে ইতিঃপূর্বে ০৯ জুন ২০২০ তারিখে জারীকৃত ৫৮.০০.০০০০.০৬১.০২.০০১.১৭(অংশ-২)-১৩২ নং প্রজ্ঞাপনটি সংশোধন করে টাপেন্টাডল (Tapentadol) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর “খ” শ্রেণির ক্রমিক-০৪ এর মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31