IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউরোপে ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার রূপ ধারণ করছে

ইউরোপে ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার রূপ ধারণ করছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকা এক ধরনের খরা সতর্কতার মধ্যে রয়েছে, যা সম্ভবত গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হচ্ছে।

গ্লোবাল ড্রাউট অবজারভেটরির একটি রিপোর্টের বরাতে দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গ্লোবাল ড্রাউট অবজারভেটরির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ মহাদেশের ৪৭ শতাংশ এলাকা ‘সতর্কতা’ অবস্থায় রয়েছে, যার অর্থ সেখানকার মাটি শুকিয়ে গেছে। এছাড়া ইউরোপের আরও ১৭ শতাংশ এলাকাও একটি সতর্ক অবস্থায় রয়েছে – যার অর্থ সেখানকার গাছপালা স্ট্রেস বা চাপের মধ্যে রয়েছে বলে লক্ষণ পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শুষ্ক এই মৌসুমের কারনে সেখানে ফসলের ফলন ক্ষতিগ্রস্ত হবে এবং আরও দাবানল ছড়িয়ে পড়বে। এছাড়াও ইউরোপের দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চলে এই পরিস্থিতি আরও কয়েক মাস স্থায়ী হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ববর্তী পাঁচ বছরের গড়ের তুলনায় চলতি বছর ইউরোপে ভুট্টার ফলন ১৬ শতাংশ, সয়াবিনের ফলন ১৫ শতাংশ এবং সূর্যমুখীর ফলন ১২ শতাংশ কম হয়েছে।

খরা পর্যবেক্ষক এই কেন্দ্রটি ইউরোপীয় কমিশনের গবেষণা শাখার অংশ। গ্লোবাল ড্রাউট অবজারভেটরির সর্বশেষ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কমিশন সতর্ক করে দিয়েছে, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যায় এখন পর্যন্ত বর্তমান খরা অন্তত গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বলে মনে হচ্ছে।

রিসার্চ কমিশনার মারিয়া গ্যাব্রিয়েল বলেছেন, চলমান তাপপ্রবাহ এবং পানির ঘাটতি পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পানির স্তরের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ইতালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, রোমানিয়া, হাঙ্গেরি, উত্তর সার্বিয়া, ইউক্রেন, মলদোভা, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যসহ অন্য দেশগুলোতে খরা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের প্রায় সব নদীই কিছুটা হলেও শুকিয়ে গেছে। নৌকার ওপর সুস্পষ্ট প্রভাব ছাড়াও শুকিয়ে যাওয়া নদীগুলোও জ্বালানি খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া জলবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে ২০ শতাংশ হ্রাস পেয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারা বছরই ইউরোপের অনেক জায়গাতেই তীব্র খরা চলছিল। কিন্তু চলতি মাসের শুরু থেকে সেই খরা আরও বেশি জায়গায় প্রসারিত হচ্ছে এবং ভয়াবহ রূপ ধারণ করছে। কমপক্ষে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত চলমান এই খরা ইউরোপীয় ভূমধ্যসাগর অঞ্চল বরাবর স্থায়ী হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31