IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে একদিনে ১৭৪৬ মৃত্যু, শনাক্ত ৫ লাখের বেশি

বিশ্বে একদিনে ১৭৪৬ মৃত্যু, শনাক্ত ৫ লাখের বেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : গত একদিনে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭৪৬ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১ হাজার ৭০ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৭৯২ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৪৬৪ জনে। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৫৬ জন। যার ফলে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৫৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৮৮৮ জন।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত একদিনে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জাপানে, ৩১৮ জন। দৈনিক সংক্রমণের দিক থেকেও শীর্ষে জাপান। দেশটিতে গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে জাপানে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৯০ লাখ ৯২ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে মারা গেছেন ৪০ হাজার ১৯৮ জন।

এদিকে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে ৬১ হাজার ৮৫০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩০৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৫৬৬৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭২ হাজার ৬৭২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত একদিনে ৫ হাজার ১১৪ জন সংক্রমিত হয়েছেন। তবে এ সময়ে দেশটিতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনা রোগী শনাক্ত হলো মোট ৪ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৬২১ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ৯৩২ জন।

গত একদিনে ব্রাজিলে মারা গেছেন ১৩১ জন, জার্মানিতে ১২০ জন, ইতালিতে ৯১ জন, ফ্রান্সে ৫৫ জন, রাশিয়ায় ৯১ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৪২ জন।

গত একদিনে বাংলাদেশে করোনায় একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২৬ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জনে। একদিনে শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31