IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভা
Home >> বিনোদন >> সৌমিত্রকে শ্রদ্ধা জানালেন অমিতাভ বচ্চন

সৌমিত্রকে শ্রদ্ধা জানালেন অমিতাভ বচ্চন

ধূমকেতু নিউজ ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তী এই অভিনেতার মৃত্যতে শোকাহত পুরো ভারত। সিনেমাপাড়া থেকে শুরু করে সেই শোকের বাতাস বইছে ভারতের রাষ্ট্রীয় ভবনেও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন, ‘শ্রী সৌমিত্র চ্যাটার্জির মৃত্যু চলচ্চিত্র, পশ্চিমবঙ্গ এবং ভারতের সাংস্কৃতিক জীবনজগতের জন্য এক বিশাল ক্ষতি। তার মৃত্যুতে স্তব্ধ আমরা সকলেই। তার পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনও প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে এক টুইট বার্তায় শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লেখেন, ‘সৌমিত্র চ্যাটার্জি একজন কিংবদন্তি। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভ। তার চলে যাওয়ায় শোকাহত আমরা সকলেই। শেষবার তার সাথে দেখা হয়েছিল কলকাতার আইএফএফআইতে।’

অভিনেত্রী রিচা চদা লিখেন, ‘সৌমিত্র চ্যাটার্জি! আপনি চিরকাল আপনার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। সিনেমাগুলোর জন্য আপনাকে ধন্যবাদ। জানি না এই যুগে এই শূন্যস্থান কখনও পূরণ হবে কিনা।’

চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর লেখেন, ‘সৌমিত্র চ্যাটার্জি মারা যাওয়ার কথা শুনে দুঃখ পেয়েছি। ট্র্যাফিক সিগন্যাল চলচ্চিত্রের জন্য ৪৪তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে তার সঙ্গে আমার কথা হয়। তিনি অসাধারণ একজন মানুষ। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’

এছাড়াও সৌমিত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন অনিল কাপুর, অনুপম খের, দক্ষিণের সুপারস্টার মোহনলাল, মাধবনসহ আরও অনেকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31