ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চামাপাড়া হতে বিনোদপুর গামী পাকা রোডের শরৎনগর হাজিপাড়া মোড়ে মিজান মাস্টারের বাঁশ ঝাঁড়ের মধ্যে থেকে ১২৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার র্যাব- ৫।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপ চাকপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রাইহান আলী (২১)।
র্যাব-৫ একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫এর একটি চৌকস অপারেশন দল ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখ দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চামাপাড়া হতে বিনোদপুর গামী পাকা রোডের শরৎনগর হাজিপাড়া মোড়ে জনৈক মিজান মাস্টারের বাঁশ ঝাঁড়ের মধ্যে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ১২৯ (একশত উনত্রিশ) বোতল ফেন্সিডিল (খ) ১ (এক)টি মোবাইল ফোন এবং (গ) ১ (এক)টি সীমকার্ডসহ আসামী ১। রাইহান আলী (২১), পিতা- আব্দুল মোতালেব, গ্রাম- উপ চাকপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেপ্তার করে।
তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রাখে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।


