IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনায় বিশ্বে আরও ১৪০৩ মৃত্যু

করোনায় বিশ্বে আরও ১৪০৩ মৃত্যু


ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও সংক্রমণ কিছুটা কমেছে। এসময়ে এক হাজার ৪০৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৬৫ হাজার ১৩৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৭৭ হাজার এক জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ১৫ লাখ ১৩ হাজার ৪৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে আর দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, হাঙ্গেরি, ফ্রান্স, ব্রাজিল, রাশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, পোলান্ড ও তাইওয়ানের মতো দেশগুলো।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন ২২৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫০ লাখ ৫ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১০০ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২৯৭ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৩১ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৩১ জন এবং মারা গেছেন ১০৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১৮৭ জন।

২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৬৮ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ১৪ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ১০ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ৯২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৩৫ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ১৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৭০৩ জন এবং মারা গেছেন ৮১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৭৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ২৭৫ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬১০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৪৭৮ জনের।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৬২৮ জন এবং মারা গেছেন ৪২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৩ লাখ ২ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ১২ হাজার ৩৬ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২৮ হাজার ৮৯৯ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ১৭৭ জনে।

হাঙ্গেরিতে একদিনে ১১৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৭ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ২১ লাখ ৩২ হাজার ৪৯০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭৯৮ জনে।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় পোলান্ডে ৪২ জনের মৃত্যু ও সংক্রমিত ১ হাজার ৬১৩ জন; ফিলিপাইনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৪৪ জন; অস্ট্রেলিয়ায় সংক্রমিত ১ হাজার ২০৬ জন এবং মৃত্যু ৩ জনের; ইন্দোনেশিয়ায় সংক্রমিত ২ হাজার ৩৯০ জন এবং মৃত্যু ১৬ হয়েছে জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31