ধূমকেতু নিউজ ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে টিকে থাকতে নেদারল্যান্ডসকে ১৬৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ব্যাট করতে নেমে ভালোভাবেই ইনিংস শুরু করেন দুই ওপেনার পাথুম নিশানাকা ও কুশল মেন্ডিস। খেলেন ৩৬ রানের জুটি। ১৪ রানে নিশানাকার ফেরার পর ব্যাটিংয়ে এসে শুন্য রানে সাজঘরে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর চারিথ আসালাঙ্কা ও মেন্ডিস গড়েন ৬০ রানের গুরুত্বপূর্ন জুটি।
উইকেটের এক পাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন কুশল মেন্ডিস। ৩৪ বলে তুলে নেন অর্ধশতক। খেলেন পাঁচ ছয় ও পাঁচ চারের মারে ৪৪ বলে ৭৯ রানের বিধবংসী ইনিংস। সবশেষ ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
ডাচদের হয়ে দুইটি করে উইকেট নেন পল ভ্যান মিকারেন ও বাস ডি লিড।
এ ম্যাচ হারলে তো বটেই, জয় ছাড়া অন্য যে কোনো ফলাফলেই শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে যাবে বিশ্বকাপ থেকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করছে নেদারল্যান্ডস। এখন পর্যন্ত ৪ ওভার ব্যাট করে ২৩ রান সংগ্রহ করেছে দলটি। হারিয়েছে ১ উইকেট।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।


