IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> করোনার কারণে পিছিয়ে গেলো ফিফার আরো একটি বিশ্বকাপ

করোনার কারণে পিছিয়ে গেলো ফিফার আরো একটি বিশ্বকাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিফা অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ (নারীদের) পিছিয়ে দেয়া হয়েছিল এক বছর। যেগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২১ সালে। করোনাভাইরাসের কারণে আরও অনেক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টও পিছিয়ে দেয়া হয়েছিল। কোনো কোনোটা পিছিয়ে দেয়ার পর আবার কঠোর স্বাস্থ্যবিধি মেনে, দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।

তবে, এই সময়ে এসেও করোনার কারণে আরেকটি বিশ্বকাপ টুর্নামেন্ট পিছিয়ে দিয়েছে ফিফা। সেই টুর্নামেন্টটি হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ২০২০ সালের এই টুর্নামেন্টটি চলতি বছরেরই শেষ দিকে (ডিসেম্বরে) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনার কারণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী বছর (২০২১ সালে) ফেব্রুয়ারিতে।

টুর্নামেন্টের আয়োজক দেশে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। কাতারই ছিল এর আয়োজক। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কাতারেই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফিফা। কাতারের রাজধানী দোহায় ১ ফেব্রয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ নিয়ে দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপের আয়োজক হলো কাতার। আয়োজক হিসেবে টুর্নামেন্টটিতে সরাসরি খেলবে কাতারের পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। ৬টি মহাদেশীয় টুর্নামেন্টের ৬ চ্যাম্পিয়নকে নিয়ে অনুষ্ঠিত হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। সঙ্গে আরো একটি থাকে স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন ক্লাব।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবার নিয়ে দ্বিতীয়বার (প্রথম ২০১৩ সালে) অংশ নেয়ার সুযোগ পাচ্ছে ক্লাব বিশ্বকাপে। গত আসরের ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে হেরে গিয়েছিল লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো।

এবার মূলতঃ বিশ্বকাপ পেছানোর কারণ হচ্ছে, অংশগ্রহণকারী দলগুলো ঠিক না হওয়া। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ সবার আগে নাম লিখেছে এই টুর্নামেন্টে। এরপর স্বাগতিক দেশ কাতার স্টার লিগের চ্যাম্পিয়ন আল দুহাইল অংশ গ্রহণ নিশ্চিত করেছে।

বাকি ৫টি দল এখনও নিশ্চিত হয়নি। করোনার কারণে পিছিয়েছে প্রতিটি দেশ-মহাদেশের টুর্নামেন্ট। যে কারণে আগামী জানুয়ারির আগে অংশগ্রহণকারী প্রতিটি দল নিশ্চিত হচ্ছে না। সুতরাং, টুর্নামেন্টের সূচি না পিছিয়েও কোনো উপায় নেই।

ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফিফার ইন্টারন্যাশনাল ম্যাচ প্রটোকল অনুসারে ফিফা এবং আয়োজক দেশই সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

ক্লাব বিশ্বকাপের নতুন একটি ধারণা তৈরি করেছিল চীন। ২৪ দলকে নিয়ে দেশটিতে আগামী বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্লাব বিশ্বকাপ। কিন্তু, করোনাভাইরাসের কারণে সম্ভব হচ্ছে না, সেই ক্লাব বিশ্বকাপ আয়োজনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31