IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> কাটাখালীর ইউসুফপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা

কাটাখালীর ইউসুফপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা

ধূমকেতু প্রতিবেদক, ফায়সাল হোসেন : রাজশাহীর উপকণ্ঠ কাটাখালী থানাধীন ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন পূর্ব পাড়ার মাদকের ডিলার জাহিদ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। জাহিদের বড় ভাই ওই ইউনিয়নের চেয়ারম্যান, তাই প্রশাসনকে পাত্তা দেওয়ার টাইম নাই। বাড়িতে বসে নিজে মাদক সেবন করছে সাথে মাদক সেবীদের উৎসাহ দিচ্ছে মাদক সেবনে।

ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ সকল ধরনের মাদক সেবনের নির্ভরযোগ্য স্থান জাহিদের বাড়ি। বড় ভাই চেয়ারম্যান হওয়ার সুবাদে প্রশাসন যেন তার হাতের মুঠোয়। মাদক সেবন ছাড়াও মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে মাদকের ডিলার জাহিদের বাড়ি থেকেই। ‘ছোট ভাইকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখনের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি বলেন, আমি দুধের চেয়েও সাদা, বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারবেনা আমি মাদক সেবন করি অথবা ব্যবসার সাথে জড়িত। ছোট ভাইকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাই আত্মীয়-স্বজন যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে সেই খোঁজখবর আমি নিতে পারবো না। আমি এখন জনগণ নিয়ে ব্যস্ত বলে নিজের ভাইয়ের প্রশ্নটি এড়িয়ে যান। উল্টো সাংবাদিককে চেয়ারম্যান প্রশ্ন করেন, আপনার বাপ, মা, ভাই, বোন কে কি করছেন, আপনি বলতে পারবেন। এমন দায়িত্বহীন প্রশ্ন একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের জন্য বেমানান। নিজ পরিবারের খোঁজ খবর রাখতে পারেনা এমন চেয়ারম্যান ইউনিয়ন বাসির খোঁজখবর কিভাবে রাখবেন। এমন দায়িত্বহীন চেয়ারম্যানের কাছে জনগণ কি উন্নয়ন আশা করবে? গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে (২৮ নভেম্বর ২০২১) তারিখে আরিফুল ইসলাম মাখন একটি অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেন। কিন্তু সেই সাক্ষাৎকার তিনি সময় টিভিকে দেয়া সাক্ষাৎকার লিখে তার ফেসবুক আইডিতে আপলোড করে অপপ্রচার চালায়। তাকে অনেকে কমেন্ট করেন সময় টিভিকে সাক্ষাৎকার দিলে লোগো থাকবে, কিন্তু কোন লোক নাই। এ ধরনের বিতর্কিত মন্তব্য করেন অনেকেই।

নির্বাচনের পূর্বে সেই ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত, পাশ করবোই। একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে কোন অদৃশ্য শক্তি বলে নিজেকে শতভাগ নিশ্চিত বলে ঘোষণা দেন। প্রশ্ন থেকেই যায় জনগণের কাছে। এভাবে তিনি নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। যদি কেউ মাদক ব্যবসা করে, সে চেয়ারম্যান হোক, আর চেয়ারম্যানের ভাই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31