IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রামেক হাসপাতালকে কেন্দ্র করে হচ্ছে শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’

রামেক হাসপাতালকে কেন্দ্র করে হচ্ছে শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় একটি শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’ হতে যাচ্ছে। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সচিব দপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, রাসিকের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীকে একটি পরিচ্ছন্ন, উন্নত, পরিবেশসম্মত, আধুনিক ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহীর সুনাম দেশজুড়ে। বাতাসে ক্ষতিকারক ধূলিকণা কমানোয় বিশে^র সেরা শহর রাজশাহী।

সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতালকে কেন্দ্র করে ঘোষপাড়া মোড় থেকে লক্ষীপুর, লক্ষীপুর মোড় থেকে সিএন্ডবি মোড়, লক্ষীপুর মোড় থেকে ঐতিহ্য চত্বর হয়ে রাজিব চত্বর ঘুরে ঘোষপাড়া মোড় পর্যন্ত এলাকাকে শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। কার্যক্রমটি বাস্তবায়নে উক্ত এলাকায় ‘নীরব এলাকা’, হর্ণ বাজানো নিষেধ’ সতর্কীকরণ বিজ্ঞপ্তি সাইনবোর্ড স্থাপন, জনসচেতনা সৃষ্টি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আগামীতে আরেকটি সভা আহŸান করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কার্যক্রমটি বাস্তবায়িত হলে শিশু, বয়স্ক ও গর্ভবতী মহিলা এবং অসুস্থ্যরা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবেন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনির হোসেন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলাম, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় প্রমুখ আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোন প্রতিষ্ঠান এবং উহার চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা ‘নীরব এলাকা হিসাবে চিহ্নিত। বর্ণিত এলাকায় চলাচলকালে যানবাহনের কোন প্রকার হর্ণ বাজানো যাবে না। প্রত্যেক ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, নগর কর্তৃপক্ষকে নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক, বাণিজ্যিক, মিশ্র, শিল্প বা নীরব এলাকাসমূহকে চিহ্নিত করে স্ট্যান্ডার্ড সংকেত বা সাইনবোর্ড স্থাপন ও সংরক্ষণ করতে হবে মর্মে বিধি রয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে উল্লিখিত বিধিমালা অনুযায়ী “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় প্রত্যেক বিভাগীয় শহরে এক বা একাধিক এলাকা/স্থানকে নীরব এলাকা ঘোষণার মাধ্যমে শব্দদূষণ রোধের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত প্রকল্পের আওতায় রাজশাহীতে ‘নীরব এলাকা’ চিহ্নিত কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31