ধূমকেতু প্রতিবেদক, লালপুর : ‘চলো বদলে যাই প্রযুক্তির ছোঁয়ায়’ এই স্লোগান নিয়ে ক্যাশলেস অনলাইন মার্কেটিং কোম্পানি ও এম বাজার ডট কম এর উদ্যোগে হাজার হাজর দর্শকের উপস্থিতিতে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নাটোরের লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ঈশ্বরদী পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন, নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।
এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রোখসানা মোর্তুজা লিলি, ও এম বাজার ডট কম এর চেয়ারম্যান ইউসুফ ফরহাদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান রুবেল, ম্যানেজার ফরহাদ আল হক ভুইয়া, লালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল হোসেন রিমন প্রমুখ।
উল্লে্যে, গত ২১ অক্টোবর বিকেলে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।


