IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ-১৭ টুর্ণামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ-১৭ টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাঘের বালক বালিকার ৮টি জেলা ও সিটি কর্পোরেশনসহ ১৯টি জেলা দল নিয়ে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্ণামেন্ট মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে বালক বিভাগে সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-০ গোলে স্বাগতিক রাজশাহীকে হারায়। বিজয়ী দলের পক্ষে আলমগীর হোসেন, আবু বাক্কার ও আল হাসিব ১টি করে গোল করেন।

সিরাজগঞ্জ জেলা ১-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে জুবায়ের জয়সুচক গোলটি করেন। নওগাঁ জেলা ২-০ গোলে বগুড়া জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে মাহমুদুর রহমান ও ওয়াস কুরানি ১টি করে গোল করেন।

বালিকা বিভাগে বগুড়া জেলা ৪-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে রিয়া আকতার, জাকির খাতুন, সাদিয়া ও মালা আকতার আশা ১টি করে গোল করেন।

দিনের অন্য খেলায় জয়পুরহাট জেলা ১-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে ফারজানা জয়সুচক গোলটি করেন।

পতাকা, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) জিয়াউল হকের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি।

তিনি বলেন, বঙ্গবন্ধু একজন ক্রীড়া ব্যাক্তিত্ব ছিলেন। তার পরিবারের সবাই ক্রীড়া প্রেমিক তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে অগ্রাধিকারসহ খেলোয়াড়দের সহযোগিতা করে আসছেন। তিনি খেলোয়াড়দের উদ্যেশ করে বলেন আজ যারা এই খেলায় অংশ গ্রহণ করছো তোমরাও একদিন মেশিরমত ভালো ফুটবলার হয়ে দেশের সুনাম বিশ্বদরবারে ছড়িয়ে দিবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা, জেলা প্রশাসক আব্দুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এ এন এম মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী, যুগ্ম সম্পাদক (প্রশাসন) নাজনীন আহমেদ আমান, হকির সদস্য সচিব তৌফিকুর রহমান রতনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31