IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীতে দেশবরেণ্য বাউল শিল্পী শফিকে কান্তকবি পদক প্রদান

রাজশাহীতে দেশবরেণ্য বাউল শিল্পী শফিকে কান্তকবি পদক প্রদান

ধূমকেতু প্রতিবেদক : পঞ্চকবির অন্যতম রাজশাহীর সন্তান রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষে গুনীজন সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

কান্তকবির মেলা ও জয়বাংলা সাংস্কৃতিক জোট, রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে দেশবরেণ্য বাউল শিল্পী শফি মন্ডলকে কান্তকবি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাউল শিল্পী শফি মন্ডলকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাউল শিল্পী শফি মন্ডলকে দেশ ও দেশের বাহিরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাঁকে আজকে যে সম্মাননা দেওয়া হলো, তিনি তার চেয়ে অনেক উপরের। বাউল শিল্পী শফি মন্ডলকে সম্মাননা দেওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

মেয়র আরও বলেন, রাজশাহী সাংস্কৃতিক চর্চার উর্বর ভূমি। এখনকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে বারবার বাঁধাগ্রস্ত হলেও যারা সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সাথে আমরা ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।

অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী শফি মন্ডল বলেন, মাত্র কিছুদিন হলো আমি বৈরাগী নিয়েছি। জীবনের এই ক্লান্তিকালে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, তাতে আমি অনেক আনন্দিত।

এসময় ভবা পাগলার গান গেয়ে শিল্পী শফি মন্ডল বলেন, ‘কে দেয় সম্মান, কে করে অপমান এমন ছলনা, কেন হে প্রভু।’

এরআগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

সভাপতিত্ব করেন, কান্তকবির মেলা, রাজশাহীর সভাপতি অর্চনা প্রামাণিক লিপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ।

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, কান্তকবির মেলা, রাজশাহীর সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31