IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য পানি সেচের স্যাঁয়ত

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য পানি সেচের স্যাঁয়ত

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য পানি সেচের স্যাঁয়ত। উপজেলার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এক সময় ডোবা-নালা, খাল-বিলের পানি সেচের কাজে ব্যবহার করা হতো এই স্যাঁয়ত।

কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতির কারণে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার পুরাতন বা অতি পরিচিত স্যাঁয়তসহ বেশকিছু কৃষি কাজের জিনিসপত্র। এর মধ্যে ধানের বীজ তলায় পানি সেচের স্যাঁয়ত। অঞ্চলভেদে এর নাম থাকলেও উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নসহ রায়গঞ্জের মানুষ স্যাঁয়ত নামেই চিনে থাকে। এক সময় এই স্যাঁয়তের ব্যবহার ছিল কৃষকের ঘরে ঘরে। এখন আর চোখে পড়ে না তেমন ছোট ছোট ডোবা-নালা।

কৃষকের জমির এক কানিতে দেখা যায় না মাছ ধরার গর্তও। আগের মতো হয় না বন্যা। জমিতে থাকে না পানি। কৃষক হয়ে পড়ছে যন্ত্রনির্ভর। বলা চলে ইঞ্জিনচালিত মেশিন স্টার্ট দিলে অথবা বিদ্যুৎচালিত মটরের সুইচ অন করলেই উঠছে পানি। তারপরেও মাঝে মধ্যে দেখা মেলে কৃষিকাজে ব্যবহার যোগ্য স্যাঁয়তের।

উপজেলার গ্রামপাঙ্গাসী কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, মূলত সখের বসে এবং বাপ-দাদার রেখে যাওয়া পুরাতন ঐতিহ্য ধরে রেখেছেন তারা।

উপজেলার ওপার ব্রাম্যনবাড়িয়া গ্রামের নদী তীরবর্তী কৃষকেরা আরও জানান, বীজতলা তৈরি কাজে পানি সেচের জন্য এক সময় এই স্যাঁয়তের ব্যাবহার ছিল চোখে পড়ার মতো। কিন্তু বর্তমানে সেচের কাজটি মোটর বা শ্যালো মেশিন দিয়ে ব্যবহার করার ফলে কৃষকের স্যাঁয়ত প্রায় বিলুপ্তির পথে। মূলত বাপ-দাদার স্রিতি ধরে রাখার জন্যই এখনো পানি সেচের জন্য ব্যবহার করছেন উপজেলার কতিপয় কয়েকজন কৃষক।

এদিকে নতুন প্রজন্মের কাছে কৃষকের পানি সেচের এই স্যাঁয়ত একটি শিক্ষনীয় বিষয় বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031