IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজনীতি >> কাঁকনহাট পৌর আ.লীগের বর্ধিত সভা

কাঁকনহাট পৌর আ.লীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক : কাঁকনহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে শনিবার (২৭ নভেম্বর) দিনব্যাপি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টার।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রশিদ, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, পৌর মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম মহসিন খান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার, পৌর কৃষকলীগের সভাপতি কল্লোল হোসেন ও শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান বকুল।

আরও উপস্থিত ছিলেন, কাঁকনহাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জালাল উদ্দিন দেওয়ান, কাঁকনহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়াহিদা সুলতানা লাবনীসহ পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আওয়ামী লীগ হচ্ছে ঐতিহ্যবাহী একটি স্বাধীনতাকামী দল। এই দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশ নামে একটি ভূখন্ড সৃষ্টি করে গেছেন। তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পুরণ করে চলেছেন। বাংলাদেশ এখন একটি উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের পরিণত করতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অবশিষ্ট কাজ ও দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আগামী নির্বাচন আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এখন থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দলকে ক্ষমতায় এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে সকল দ্বিধাদন্দ ভূলে একসাথে সবাইকে কাজ করার আহ্বান জানান সভাপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31