ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপনে বিশেষ অবদান রাখায় ‘ধূমকেতু নিউজ’ সম্মাননা পদক পেলেন রূপরেখা কিশোর মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বৃক্ষপ্রেমী ইব্রাহিম হায়দার।
রোববার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে নগরীর কাদিগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়নে ধূমকেতু নিউজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বৃক্ষপ্রেমী ইব্রাহিম হায়দারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য সরকার দুলাল মাহমুদ, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান। উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের বিশেষ রিপোর্টার ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সহ সভাপতি জান্নাতুল মাওয়া সিফা।
এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আল ফাত্তাহ সামাদ, ফটো সাংবাদিক শামিম ইসলাম ও ফায়সাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মানিক, রাজশাহীর উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সদস্য সোনিয়া খাতুন, সদস্য জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইব্রাহিম হায়দার একজন বৃক্ষপ্রেমী মানুষ। তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রান্তে বিনামূল্যে বৃক্ষরোপন ও বিতরণ করেন।


