IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> বাঘায় প্রতিপক্ষের মারধরে পায়ের হাঁড় ভাঙলো নারীর

বাঘায় প্রতিপক্ষের মারধরে পায়ের হাঁড় ভাঙলো নারীর

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : নিজের দেওয়া সোনার গহনা বন্দুক রাখার বিষয়ে জানতে চাওয়ায়, উল্টো তাকেই মারধর করে পায়ের গোড়ালির হাঁড় ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর আড়ানি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দীনের দুই ছেলে ও ছেলের স্ত্রী বিরুদ্ধে বাঘা থানায় এই অভিযোগ করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন রোকসানা বেগমের মেয়ে ফাহমিদার রহমান। তাদের বাড়ি উপজেলার আড়ানি পৌরসভার হামিদকুড়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে সোনার গহনা বন্দুক রাখার বিষয়ে রুবো স্বর্ণকারের কাছে জানতে যান রোকসানা বেগম। সেখান থেকে ফেরার পথে নিজ গ্রামের হিন্দুপাড়ার বিপ্লবের বাড়ির সামনে আড়ানি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিল আফতাব উদ্দীনের দুই ছেলে রবিউল ইসলাম ও নান্টু আলীসহ তাদের স্ত্রী, যে যেভাবে পেরেছে তাকে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরেছে। এতে তার বাম পায়ের আঙুলের গোড়ার হাঁড় ভেঙে গেছে। পরে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

সেখানকার চিকিৎসক নিহার চন্দ্র মন্ডল জানান, ওই নারির বাম পায়ের আঙুলের গোড়ার হাঁড় ভেঙে গেছে।

রোকসানা বেগম জানান, কয়মাস আগে বিয়েতে যাওয়ার কথা বলে প্রতিবেশি নান্টু আলীর স্ত্রী সালেহা বেগম তার কাছ থেকে সোনার তৈরি গলার হার, হাতের বালা, কানের দুল ও আংটি নিয়ে যায়। পরে সেগুলো ফেরত না দিয়ে স্বর্ণকারের কাছে বন্দুক রাখে। বিষয়টি জানার পর ২ মাস আগে তার স্বামী তুফান আলী তাকে তালাকও দিয়েছে।

কাউন্সিলর আফতাব উদ্দীনের ছেলে নান্টু আলী বলেন, মেয়েদের সাথে জগড়া হলে মারধরের ঘটনা ঘটেছে। তবে আমি ও আমার ভাই তাকে মারধর করিনি।

সোনার গহনা নেওয়ার বিষয়ে অস্বিকার করে নান্টু আলী বলেন, রোকসানা বেগমই এলাকার অনেক মেয়ে মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে ঘরবাড়ি ও সোনার গহনা কিনেছে। আমাকে সাথে নিয়েই রুবো স্বর্ণকারের কাছে তার সোনার গহনা বন্দুক রেখেছে। রোকসানা বেগমের বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেওয়ার অনেক অবিযোগ আছে বলে দাবি তার।

রুবো স্বর্ণকারের সাথে যোগাযোগ করলে বলেন, কারো কাছ থেকে সোনার গহনা বন্দুক রাখেননি।

বাঘা থানার কর্তব্যরত অফিসার, এসআই কামরুজ্জামান জানান, এ বিষয়ে রোকসানা বেগমের মেয়ে ফাহমিদার রহমান বাদি হয়ে অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31