IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> ‘জাতির আর্থসামাজিক উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দুর্নীতি’

‘জাতির আর্থসামাজিক উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দুর্নীতি’

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (চারঘাট-বাঘা) বলেছেন, ‘দুর্নীতি’ হচ্ছে সামগ্রিক উন্নয়নের বিরুদ্ধে সংঘটিত অপরাধ, যা একটি জাতির আর্থসামাজিক উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ধনের লোভ-লালসা মানুষকে অমানুষে পরিণত করে। আবার জ্ঞানের প্রতি লোভ-লালসা অমানুষকে মানুষে পরিণত করে। তবে দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ হয়ে জন্মায় না, জন্মায় পরবর্তীতে দুর্নীতিগ্রস্ত হয়ে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নারির উন্নয়ন ও ক্ষমতায়ানে ব্যাপক কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করছে। পেশাভিক্তিক সকল ক্ষেত্রে নারিদের আজ গর্বিত পদচারনা। বৈষম্যহীন ও সমতাভিক্তিক সমাজ বিনির্মানে নারি জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ, সাহস ও কর্মময় জীবন নারি সমাজের জন্য এক অন্তহীন প্রেরণার উৎস।

শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরে জয়ীতাদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুেেল দেন প্রতিমন্ত্রী। জয়ীতারা হলেন- ফাতেমা আক্তারী, মর্জিনা বেগম, সাবিনা ইয়াসমিন, সীমা বেগম, আনোয়ারা বেগম।

বাঘা উপজেলা প্রশাসন বেগম রোকেয়া দিবস ও দুর্ণীতি প্রতিরোধ দিবসের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা দুর্ণীতি বিরোধী কমিটির সভাপতি ও সাবেক মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হাসান ঝুন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, ওসি সাজ্জাদ হোসেন, আড়ানি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাচন অফিসার মজিবুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জয়ীতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31