IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভা
Home >> বিনোদন >> ‘লাল শাড়ি’ তে চাঁন সুন্দরী ইমরান

‘লাল শাড়ি’ তে চাঁন সুন্দরী ইমরান

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সরকারি অনুদানে বন্ধন বিশ্বাসের পরিচালনায় অপু-জয় প্রজোযিত জননন্দিত নায়িকা অপু বিশ্বাসের এবং সাইমন সাদিক অভিনীত লাল শাড়ী সিনেমায় দেখা যাবে অভিনেতা ইমরান হাসুকে চাঁন সুন্দরী হিসাব। এই ছবিতে হিরোইন নায়িকা অপু বিশ্বাসের বান্ধবী এবং হিরো সাইমন সাদিকের বন্ধু কমেডিয়ান চাঁন সুন্দরী চিরেত্রে অভিনয় করছেন সময়ের ব্যস্ত অভিনেতা ইমরান হাসো। এই ছবির শুটিং শেষ হয়েছে মুক্তির অপেক্ষায়। কাল তার শুভ জন্মদিন।

এমরান হোসেন, মিডিয়ায় ডাক নাম ইমরান হাসো। দেশের উত্তরের জনপদ বরেন্দ্র এলাকার নওগাঁ পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সোবহান আলীর ঘরে ১৯৯৭ সালে ১১ ডিসেম্বরে জন্ম তার। এবার ২৫ তম জন্মদিন এই অভিনেতার।

পাড়া গাঁয়ে কাদা মাটিতে বেড়ে ওঠা সেই হাসো এখন সারা দেশেই জনপ্রিয়। দিনে দিনে মন জয় করে হাজার হাজার শ্রোতা ভক্ত ও শুভাকাক্ষির। হাসো আর পত্নীতলার নয় সারাদেশের দর্শকপ্রিয় নন্দিত তারকা। ছোট বেলায় স্বপ্ন ছিল আইনজীবী হবার সময়ের পরিবর্তনে হয়েছেন অভিনেতা।

ওপার বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল দেখে তার মনের গভীরে অভিনয়ের সপ্ন বীজ বপন করেন । সেই থেকেই ভাবনা যদি সে অভিনয় করতে পারতো। তাকে যদি টিভির পর্দায় দেখা যেত, সংবাদপত্রে যদি তাকে নিয়ে নিউজ হতো। মিশুক প্রকৃতির হাসো ছোট থেকেই সে এলাকায় ব্যাপক পরিচিত ছিল। সবার সাথেই আবাধ বিচরন এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে কমেডি পারফরম্যান্স করে মানুষ কে হাসাতো। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় কৌতুক এবং অভিনয়ের জন্য পুরষ্কার টা তার জন্য একেবারে বরাদ্দ হয়েই থাকতো। রাজশাহী বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপও হয়েছে তার স্কুলের গ্রুপ নিয়ে। এরপর ২০১৫ সালে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিট শো হা-শো তে অডিশন এবং সেরা ৪০ জনের মধ্যে একজন হয়। এরপর প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় ।তখন আসলে অনেক ছোট ছিল। মাত্র স্কুলের গন্ডি পেড়িয়ে কলেজে পা রাখে।

এরপর কান্না করতে করতে বিএফডিসি থেকে চলে যায়। আর মনে মনে প্রতিজ্ঞা করেএকদিন অভিনেতা হবেই হবে । মলিন মন নিয়ে গ্রামে ফিরে আসে।

পড়াশোনা করে কিন্তু মন পড়ে থাকে টিভির পর্দায়। এরপর ২০১৬ সালে এসএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় আসে। আর মিডিয়াপাড়ায় উঁকি ঝুঁকি মেড়ে অল্প সল্প সবার সাথে যোগাযোগ করতে থাকে। এখন সে ২০১৪ সালে এসএসসি ২০১৬ এইচএসসি এখন থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অনার্স করছে তেজগাঁও কলেজে। সে “রঙ্গনা নাট্যগোষ্ঠীর” একজন নাট্যকর্মী। শিল্পী সমিতির সদস্য।

২০১৭ সালের শেষের দিকে তার রুপালি পর্দায় অভিষেক। ২০১৮ শেষের দিকে নাটকে, ২০১৯ সালে কাজ শুরু।

২০২০ থেকে শুরু হয় তার নাটকের একটানা কাজ। যেন দম ফেলার ফুরসত নেই। হঠাৎ করোনার জন্য থমকে যায় তার কারন কাজ বন্ধ ছিল। এ পর্যন্ত টানা ২ বছরে একের পর এক নাটকে অভিনয় চলছে এভাবে ২ শ নাটকে অভিনয় শেষ হয়েছে তার।

উল্লেখযোগ্য নাটক, “স্বপ্ন আড্ডা” নাটকে”ছুম্মাচোর, “বকুলপুর” নাটকে “রকেট চরিত্র।

২০ টি সিনেমায় অভিনয় শেষ করেছেন। এর মধ্যে মুক্তি পেয়েছে “নায়ক” “অমানুষ,” প্রেম চোর”, “শান” “বসন্ত বিকেল”

মুক্তির অপেক্ষায় “বর্ডার (সুলতানপুর” যা তার ক্যারিয়ারের ভালো কাজ করার সাহস যুগিয়েছে। এবং “লাল শাড়ি” এ সিনেমাটি তার ক্যারিয়ারের সুন্দর একটি কাজ বলে জানান।

এছাড়াও “আগুন””তোলপাড়, ‘নদীর জলে শাপলা ভাসে’ প্রেমের বাঁধন” মুক্তি পাবে সামনে। সে নিয়মিত নতুন নতুন কাজ করার চেষ্টা করছে।

ইমরান বলেন, আপনারা বেশী বেশী বাংলা নাটক দেখুন বাংলা সিনেমা দেখুন, মঞ্চ নাটক দেখুন। সব কাজ যে ভালো না হবে তা না। যেগুলো ভালো সেগুলো গ্রহণ করবেন আর যেগুলো খারাপ সেগুলো বর্জন করবেন। আপনাদের জন্যই আমরা। সবাই দোয়া করবেন আমার জন্য।। আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনের পথ চলতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31