ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে আবু শামার প্রায় ৪০০ আম বাগান রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে গাছগুলো দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরের পরিবারের সদস্যরা। কৃষক আবু শামা (৪৫)। তাঁর এমন ২৮টি গাছ কেটে ফেলা হয়েছে।
শামা বলেন, ‘একটা ছেলে যেভাবে মানুষ করতে হয়, আমগাছও সেই রকম যত্ন নিতে হয়।’
সোমবার দুপুরে হাবাসপুর গ্রামে গিয়ে দেখা যায়, প্রবীর সরকারের প্রায় ১৮টি আম গাছ। তাঁর স্ত্রী রীতা সরকার ‘হায় হায়’ রে বুক চাপড়াতে লাগলেন।
প্রবীর সরকার বলেন, ‘মাঠে যায় দেকি মাঠ সাফ কইরি দিচে।’ নিপেন্দ্রনাথ প্রামাণিক (৬৭)।
তিনি বলেন, তাঁর তিন ভাইয়ের ১৮টি গাছ কেটেছে। তাঁদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। প্রায় ১৭ বছর বয়সী গাছগুলোর কোনোটিতে ৪ মণ, কোনোটিতে ৫ মণ আম আসে। সকালে মাঠে গিয়ে দেখেন, বাগানের ১৮টি গাছ গমখেতের মধ্যে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসেছিল। সব লিখে নিয়ে গেল। কিন্তু কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না তিনি।
সাধন কুমার প্রামাণিকের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ বাবা সন্তোষ কুমার প্রামাণিক গাছের ডালপালা নিয়ে বাড়ির সামনে বসে রয়েছেন। তিনি প্রায় কথা বলতে পারছেন না। তাঁর নিজের ১৫টি আর ছোট ভাই রিপনের ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে।
মাঠে গিয়ে দেখা যায়, গাছের ডালপালা নেই, গোড়া কেটে দিয়েছে। গাছ প্রায় ৩২ বিঘার মাঠজুড়ে এমন দৃশ্য দেখা যায়।
তিনি বলেন, কয়েক বছর আগে এক রাতে তাঁর ২০টি গাছ কেটে ফেলা হয়েছিল। তাঁর বিচার আজও হয়নি। কেউ বলতে পারছে না।
উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, শুনেছি আমি বাগানে গিয়েছিলাম। ঘটনাটি খুবই দুঃখজনক। দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক ।
হাবাসপুর গ্রামের কৃষক আবু শামা ও সাধন বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয় নি। এর আগে গাছ কাটার ঘটনা ঘটেছে। কী কারণে কারা গাছগুলো কেটেছে, কেউ কিছু বলতে পারছেন না।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গাছ কাটার লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


