ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরের ১৯ নং ওয়ার্ডের (উত্তর) আওয়ামী লীগের প্রবীন নেতা ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় বাড়ি নিবাসী মহসিন আলী (৭৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র লিটন।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুম মহসিন আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মহসিন আলী মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নিজ বাস ভবনে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযার নামায বাদ আসর ছোটবনগ্রাম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।


