IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোকে রাজশাহী জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন জেলা পরিষদ চেয়ারম্যান সহ পরিষদে উপস্থিত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ডিসেম্বর বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ বুদ্ধিজীবী ও লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকান্ডে শিকার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানের হানাদার বাহিনী জাতিকে মেধাশুন্য করার ঘৃণ্য চক্রান্ত করে তারা তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল সামশদের নিয়ে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ, সরকরী কর্মকতাসহ বহু মানুষকে হত্যা করে।

তিনি আরও বলেন, সেই দিন আমরা যদি এই মেধাবী মানুষগুলিকে না হারাতাম, তাহলে আজ বাংলাদেশের উন্নয়ন আরো অনেক বেশী হতো। আপনারা জানেন, আমি মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্বে অংশ নিয়েছি। স্বাধীনতার যুদ্ধে আমি আমার বাবা সহ পরিবারের ১৩ জন সদস্যকে হারিয়েছি। তাই আমি জানি, এই স্বাধীনতা আমাদের কত ত্যাগ ও কষ্টের অর্জণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এদেশের হাল না ধরতেন, তাহলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো বাংলাদেশকে আবারো পাকিস্তান বানিয়ে ছাড়তো।

সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-৩ (পুঠিয়া, চারঘাট ও বাঘা) সাজেদা বেগম, আব্দুর রশিদ, সদস্য-১ (গোদাগাড়ী) মাইনুল ইসলাম, সদস্য-২ (তানোর) (পবা ও সিটি কর্পোরেশন) তফিকুল ইসলাম, সংরক্ষিত সদস্য-১ (গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ (মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা), সুলতানা পারভীন রিনা, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী এজাজুল আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা এবং শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31