ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গৌরহাঙ্গা নিবাসী ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববার (১৮ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র লিটন।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম শরীফ উদ্দিন এর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।


