IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> রাজশাহী >> চারঘাটে পুরুষ শূণ্য ছয় বাড়ী, দুই হত্যা মামলায় গ্রেপ্তার ৬

চারঘাটে পুরুষ শূণ্য ছয় বাড়ী, দুই হত্যা মামলায় গ্রেপ্তার ৬

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত ও আহতের ঘটনায় পৃথক পৃথক ভাবে দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত আকরাম আলীর স্ত্রী মাইমুনা বেগম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছেন।

অপরদিকে নিহত আব্দুল আজিজের স্ত্রী রুবিনা বেগম ২৭ জনের নাম উল্লেখ এবং ৭/৮ জনকে অজ্ঞাতানামা আসামী করে অপর একটি হত্যা মামলা দায়ের করেছেন। মাইমুনার দায়েরকৃত মামলায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন মেহেদী হাসান এবং দাউদ আলী। এছাড়াও রুবিনার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪জনকে।

এরা হলেন, মোহাম্মদ আলী, বজলুর রহমান, সোহেল রানা ও জাহিদুল ইসলাম সুমন। দুটিতে মামলাতে গ্রেপ্তার করা হয়েছে উভয় পক্ষের ৬ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম। অপর দিকে এ ঘটনায় আশে পাশের ৬টি বাড়ী পুরুষ শূণ্য। মহিলা ছাড়াও কারো দেখা নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, নিহত আকরাম আলী ও আব্দুল আজিজ সম্পর্কে আপন চাচাত ভাই। তাদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। সেই বিরোধ নিস্পত্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার সালিশ বৈঠক করলেও এক পক্ষ শালিশের সিদ্ধান্ত মেনে নিলেও অপর পক্ষ শালিশের সিদ্ধান্ত অমান্য করে আসছিল। এরই মধ্যে শালিশ বৈঠকে বেশ কিছু জমি একে অপরকে বুঝিয়ে দিলেও বেশ কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলের দিকে আকরাম আলী বিরোধপূর্ণ জমিতে গমে সার দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল আজিজ বাধা দেয়। এতে বেধে যায় সংঘর্ষ। শুধু হয় উভয় পক্ষের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই মৃত্যূর মুখে ঢলে পড়েন আকরাম আলী ও তার চাচাত ভাই প্রতিপক্ষ আব্দুল আজিজ। আহত হয় প্রায় ১০জন।

তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের সকলকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলী ও আজিজকে মৃত ঘোষণা করেন। অন্যদের চারঘাট এবং রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে উভয় পক্ষের ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরের দিকে নিহত আকরাম আলী ও আব্দুল আজিজের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

এ দিকে রোববার দুপুরের দিকে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিহত আব্দুল আজিজ ও আকরাম আলীর বাড়ী ছাড়াও আশে পাশের প্রায় ৫/৬ টি বাড়ী এখন পুরুষ শূণ্য। মহিলা ছাড়া নেই কোন পুরুষ মানুষ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সব ধরণের বিশৃঙ্খলা এড়াতে ফাকা বাড়ীর পাশে পাহারায় রয়েছেন গ্রাম পুলিশ। তারা সব সময় খোজ খবর রাখছেন যাতে করে আর কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728