IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাবিতে বিশ্ব আরবী ভাষা দিবস উদযাপন

রাবিতে বিশ্ব আরবী ভাষা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব আরবী ভাষা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আরবি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) সেমিনারের আয়োজন করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিসির সামনে এসে শেষ হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বিভাগের সহযোগী অধ্যাপক ড. সালেকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর ১৯৭৩ সালে জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে আরবী ভাষাকে এর দাপ্তরিক ভাষার স্বীকৃতি প্রদান করা হয়। ২০১২ সালে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা (ইউনেস্কো) সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৮ ডিসেম্বরকে বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।

জাতিসঙ্ঘের ৬টি ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা হলো আরবী। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আরবি ভাষাকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না। একজন শিক্ষার্থী চাইলে এ ভাষা শিখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গবেষণা করতে পারে। তাছাড়া বাংলাদেশের র্যামিটেন্সের সিংহভাগ আরবী ভাষাভাষী দেশ থেকেই আসে। ধর্মীয় দৃষ্টকোণ থেকেও এ ভাষার গুরুত্ব কম নয়। এটিকে অবহেলা করার সুযোগ নেই। এজন্য আরবী ভাষা বিস্তারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 

সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুস সালাম মিঞা (অব), অধ্যাপক ড. এসএম আব্দুস সালাম, অধ্যাপক ড. বিলাল হুসাইন, অধ্যাপক ড. সেতাউর রহমান, অধ্যাপক ড. আতোয়ার রহমান, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক নেসার উদ্দীন, অধ্যাপক ড. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান, ড. আবু সালেহ ত্বহা, ড. কামারুজ্জামান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31