IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> পত্রিকা বিক্রেতা খুকির জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন মেয়র লিটন

পত্রিকা বিক্রেতা খুকির জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে খুকির জন্য হাসপাতালের বেডসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাসিক মেয়রের পক্ষে মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নারীনেত্রী শাহীন আকতার রেণী হাসপাতালে খুকিকে দেখতে যান। এ সময় খুকির জন্য বেডসহ উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ও তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণীর উপস্থিতিতে হাসপাতালের বারান্দা থেকে দিল আফরোজ খুকিকে ৭নং ওয়ার্ডের ১৩নং পেয়িং বেডে স্থানান্তর করা হয়।

এসময় সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, খুকির অসুস্থ্যতার খবর শুনে ঢাকায় অবস্থানরত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। খুকির উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে মেয়র রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গেও ফোনে কথা বলেছেন। হাসপাতালে খুকির জন্য বেডসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সব সময় খুকির পাশে আছি।

শাহীন আকতার রেণী আরও বলেন, খুকিমুনি হচ্ছে আমাদের নারী সমাজের সম্পদ ও অনুপ্রেরণা। সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করে এবং সেই আয় থেকে সংসার চালায়। প্রধানমন্ত্রীর সুনজর তার উপর পড়েছিল। ২০২০ সালে খুকি শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিল। সংগ্রামী এই নারীর দুঃসময়ে আমাদের সকলের তার পাশে দাঁড়ানো উচিত।

এসময় উপস্থিত ছিলেন, রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী তানসেন ওয়াহিদ তাসকিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রামেক ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ।

উল্লেখ্য, দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা। বয়স প্রায় ৬০ বছর। দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টে জীবনযাপন করেন। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির দাঁড়ায়। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান দিল আফরোজ খুকি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31