ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২২ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৩.৫০ গ্রাম হেরোইন, ১৭ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


