ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন ও চারঘাট মডেল থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ শফিকুল ইসলাম ওরফে দয়াল (২৯) কে ১৫লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


