IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রুয়েটের নয় শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

রুয়েটের নয় শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। 

বুধবার (২১ ডিসেম্বর) ‘সচেতন নাগরিক সমাজ’ নামে ডাকযোগে চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমকি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা হলেন, রেজিস্ট্রার ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, সহ সভাপতি ড. জগলুল শাহাদাত, ছাত্রকল্যাণ দপ্ততের উপ-পরিচালক মামুনুর রশীদ, কম্পোট্রোলার নাজিম উদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাস শেখ।

চিঠি খুললে ভিতরে সাদা কাফনের কাপড়ের ২টি টুকরো পাওয়া যায়। এই ব্যাপারে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দের মাঝে চরম আতঙ্ক এবং সকলে প্রাণনাশের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনায় রুয়েট কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছে। 

রুয়েট কর্তৃপক্ষ ধারণা করছে গত ৬ ডিসেম্বর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনার যোগসূত্রতা হতে পারে। 

এ বিষয়ে রুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. জগলুল শাহাদাত বলেন, আমি দুপুরের পরে একটি চিঠি পাই। চিঠি নিয়ে রেজিস্টার অফিসে গেলে দেখতে পাই আমার মতো অনেকেই এমন চিঠি পেয়েছেন। পরে পুলিশও সেখানে আসে। পরে এটা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন বলেন, ‘শুদ্ধাচার কৌশলের আওতায় একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে যারা যারা অনুপস্থিত ছিলেন তাদের নিয়মমতো অফিস করার জন্য আমরা ফোন করি। তবে একজন বিষয়টি মেনে নেননি। তিনি সবার সামনে আমাকে গালিগালাজ করেন। সেই ঘটনার প্রেক্ষিতে এই চিঠি আসতে পারে বলে আমার ধারণা।’

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিডি করেছে। কাফনের কাপড় না সাদা কাপড় সেটি বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31