IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজনীতি >> বগুড়া-৪ আসনে রানাকে আ.লীগের মনোনয়ন দেয়ার দাবি

বগুড়া-৪ আসনে রানাকে আ.লীগের মনোনয়ন দেয়ার দাবি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক বলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় সংসদ উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। আমরা সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছি। দীর্ঘদিন যাবৎ এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য না থাকায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আওয়ামী লীগ ছাড়া কেউ জনগণের পাশে দাঁড়ায় না।

যেমন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা করোনাকালীনসহ বিভিন্ন সময়ে উপজেলার সাধারণ মানুষের পাশে ছিলেন। তার একমাত্র আশা এলাকার উন্নয়ন করা। কিন্তু ব্যক্তি উদ্যোগে আর কতটুকু সম্ভব? সেক্ষেত্রে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করা আরও সহজ হবে। এ প্রত্যাশা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্যই এই সংবাদ সম্মেলন।

তিনি আরও বলেন, ভোট আসে ভোট যায় মানুষের উন্নয়ন হয় না। নেতা আসে নেতা যায় নন্দীগ্রামের তেমন কোনো উন্নয়ন হয় না। দল আসে দল যায় আওয়ামী লীগের মত কেউ পাশে দাঁড়ায় না। এটাই কঠিন বাস্তবতা। আওয়ামী লীগই পারে নন্দীগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। তাই আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে আমরা সবাই আওয়ামী লীগের প্রার্থী চাই। সেক্ষেত্রে আনোয়ার হোসেন রানার কোনো বিকল্প নেই।

আনোয়ার হোসেন রানা জেলা পরিষদের সদস্য থাকাকালীন অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। তিনি দলবাজি করে কোনো অর্থ রোজগার করে নাই। সে জনসেবাকেই নিজের ব্রত বলে মনে করেন। তাই আসুন আমরা সবাই মিলে নন্দীগ্রামের উন্নয়নের স্বার্থে এক হই। সৎ, যোগ্য ও কর্মঠ ব্যক্তিকে মূল্যায়ন করে এলাকার উন্নয়ন নিশ্চিত করি। আমরা সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনোয়ার হোসেন রানাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31