ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় খেলায় বিজয়ী হয়েছে বগুড়া জেলা ফুটবল দল।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা নওগাঁ জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন রিফাত ও আলামিন।খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের গোলরক্ষক রকির হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news