ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১২ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট ১ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে অন্যান্য মামলায় ও ৩ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ ময়না খাতুন (২৯) কে ২.৫০০ মিলি লিটার এ্যালকোহলসহ আটক করেন। বাগমারা থানা পুলিশ নাজমুল হক (২২) কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।
অপরদিকে, ডিবি পুলিশ পুঠিয়া থানা এলাকা হতে মমিনুল ইসলাম (২৯) কে ৭,৩৬,৬০০/- টাকার বিভিন্ন ভেজাল প্রসাধনীসহ আটক করেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


