IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
Home >> টপ নিউজ >> বিনোদন >> বেশি ওজনের কারণে ব্রাজিলের মডেলকে বিমানে উঠতে বাধা

বেশি ওজনের কারণে ব্রাজিলের মডেলকে বিমানে উঠতে বাধা

ধূমকেতু নিউজ ডেস্ক : অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেমকে। এতে উল্টো উড়োজাহাজ কোম্পানিকেই তোপের মুখে পড়তে হয়েছে। কারণ, বিমানে উঠেতে না পারায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আদালতে অভিযোগ করেন ব্রাজিলিয়ান এই মডেল। 

আদালত তার অভিযোগ আমলে নিয়ে ক্ষতিপূরণ দিতে বলেছে উড়োজাহাজ কোম্পানিকে। ক্ষতিপূরণ হিসেবে সেই মডেলকে চিকিৎসাবাবদ সপ্তাহে ৭৮ ডলার করে মোট ৩ হাজার ৭১৮ ডলার দিতে হবে। 

২০ ডিসেম্বর ব্রাজিলের আদালত উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজকে এই জরিমানা প্রদানের আদেশ দেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

জানা যায়, গত মাসে পরিবার নিয়ে ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন হুলিয়ানা। ছুটি কাটিয়ে বৈরুত থেকে দোহায় ফেরার পথে এই ঘটনা ঘটে।

১ হাজার ডলার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন ৩৮ বছর বয়সী এই মডেল। বিমানে ওঠার সময় এক কর্মী তাকে থামিয়ে বলে, আপনাকে তিন হাজার ডলার ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ভ্রমণ করতে হবে। কেন না ফার্স্ট ক্লাসের সিট আপনার জন্য পারফেক্ট। তখন তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এছাড়া মডেল হুলিয়ানাকে জানানো হয় ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও ফেরত দেওয়া হবে না তার ইকোনমি ক্লাসের টিকিটের অর্থ। এতে ক্ষিপ্ত হয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর অন্য ফ্লাইটে করে ফেরেন। দেশে ফিরেই বিমান সংস্থাটির নামে ব্রাজিলের আদালতে মামলা করেন।

উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি হুলিয়ানা নেহেম একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। ১ লাখ ৬৮ হাজার মানুষ ফলো করছেন তাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31