IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি উপহার ওয়ার্নার

শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি উপহার ওয়ার্নার

ধূমকেতু নিউজ ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে’তে যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেছিলো, তখন মনে হচ্ছিল উইকেটটা বুঝি বোলারদের স্বর্গরাজ্য। কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পর দেখা যাচ্ছে- ব্যাটারদের স্বর্গ।

অসি ব্যাটাররা, বিশেষ করে ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ মিলে যেভাবে ব্যাট করছেন, তাতে এ কথা বলাটাই যেন বাহুল্য। এরই মধ্যে ২০০ প্লাস রানের জুটি গড়ে ফেলেছেন এই দু’জন।

শুধু তাই নয়, নিজের শততম টেস্টে এসে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ওয়ার্নার। সে সঙ্গে ইনিংসটাকে নিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে। সেঞ্চুরি করার আগেই আরো এক কীর্তি গড়ে ফেলেন অস্ট্রেলিয়া দলের এই ওপেনার।

৮ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন ছিল কেবল ৭৮ রান। এই কীর্তি সেঞ্চুরি পূরণ করার আগেই গড়ে ফেলেন তিনি। ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূরণ করেন ১৪৪ বলে, ৮টি বাউন্ডারির সাহায্যে।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৭৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৮। অসিদের লিড ১২০ রানের ১৮৭ রান নিয়ে ব্যাট করছেন ওয়ার্নার এবং ৮৪ রান নিয়ে ব্যাট করছেন স্টিভেন স্মিথ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31