IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীর বুদ্ধিজীবী এবনে গোলাম সামাদের ৯৪তম জন্মবার্ষিকী আগামীকাল

রাজশাহীর বুদ্ধিজীবী এবনে গোলাম সামাদের ৯৪তম জন্মবার্ষিকী আগামীকাল

ধূমকেতু প্রতিবেদক : বিশিষ্ট বুদ্ধিজীবী ও স্বদেশপন্তীচিন্তক এবনে গোলাম সামাদের ৯৪ তম জন্মবার্ষিকী আগামীকাল। তিনি ১৯২৯ সালের ২৯ ডিসেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা- মৌলবী ইয়াসিন, মাতা- নছিরন নেসা।

এবনে গোলাম সামাদ উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হলেও রাজনীতি-অর্থনীতি, ভাষা- সংস্কৃতি, নৃতত্ত্ব- ইতিহাস ও সাহিত্য- শিল্পকলায় ছিলেন বিশেষ আগ্রহী। এসব বিষয়ে তাঁর লেখালেখির পরিমাণ বিপুল এবং মননশীলতায় ঋদ্ধ। পরিণত বয়সে তিনি ইতিহাসের অমূল্য উপাদান অনুসন্ধান ও উপস্থাপন এবং তার ভিত্তিতে নতুন বয়ান হাজির করেন মুক্তচিন্তা, বস্তুনিষ্ঠা ও গভীর ইতিহাস চেতনা তাঁকে পাঠক মহলে জনপ্রিয় করে তোলে। নৈর্ব্যক্তিকতা এবং রাজনৈতিক ও দলীয় আনুগত্যহীনতা বুদ্ধিজীবী ও বিশ্লেষক হিসেবে তাঁকে বিশিষ্ট করে তোলে। দেশপ্রেম, আত্ম পরিচয়ের অনুসন্ধান ও বাংলাদেশ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তাঁকে অনন্য করেছে।

তিনি ১৯৬৩ সালে ফ্রান্সের পুয়াতিয়ে বিশ্ববিদ্যালয় থেকে জীবাণুতত্তে¡র ওপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। লেখালেখির সূচনা তরুণ বয়সেই। সিকান্দার আবুজাফর সম্পাদিত জনপ্রিয় মাসিক সাহিত্য পত্রিকা সমকাল-এ লেখালেখির মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ।

এছাড়াও লিখেছেন মাসিক মোহাম্মদী, সওগাত, জয়বাংলা, সংগ্রাম, ইনকিলাব, পালাবদল, অঙ্গীকার ডাইজেস্ট, আমার দেশ ও নয়াদিগন্তের মত জনপ্রিয় পত্রিকায়। তাঁর সর্বাধিক আলোচিতগ্রন্থ ‘আত্মপরিচয়ের সন্ধানে’; বাংলাদেশের শিকড়ের সন্ধানী ইতিহাসের আকরগ্রন্থ’ হিসাবে সমাদৃত। ‘নৃতত্ত্ব’, ‘নৃতত্ত্বের প্রথমপাঠ’, ‘বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি’-এই গ্রন্থ’ তিনটি নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশের মানুষের উৎপত্তির ইতিহাসকে বিশ্লেষণ করেছেন তিনি।

‘শিল্পকলার ইতিকথা’ বাংলা ভাষায় রচিত প্রথম শিল্পকলার ওপরে বই বলে অনেকে মনেকরে থাকেন। শিল্পকলার ওপরে তিনি আরও লিখেছেন ‘ইসলামীশিল্পকলা’এবং‘মানুষ ও তারশিল্পকলা’নামে অনন্য দুটিগ্রন্থ’। যা বিশ্ববিদ্যালয় সমূহপাঠ্য।

তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটিগ্রন্থ’ হলো ‘বাংলাদেশে ইসলাম’। প্রচলিত ইতিহাস পরিকাঠামোর ঘেরাটোপের বাইরে গিয়ে ইসলামকে বোঝার অনন্য গ্রন্থ’ এটি। ‘বর্তমানবিশ্ব ও মার্কসবাদ’গ্রন্থ’ কালমার্কসের চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতা কতটুকু তা বিশ্লেষণ করেছেন তিনি। তাঁর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ’ ‘বায়ান্ন থেকে একাত্তর’। এটিভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ওপরে লিখা কলাম সংকলন। এতে তিনি মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য হাজির করেছেন। যা অনুসন্ধানী পাঠককে আকৃষ্ট করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31