ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ অনূর্ধ্ব ১৭ উপলক্ষে গাইবান্ধা জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জেলা প্রশাসক অলিউর রহমান, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম ৷
খেলার ফলাফলে বালক একক অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন ফারদিন হক দিগন্ত। রানার আপ জাহিদুল ইসলাম জাহিদ। বালক দ্বৈত অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন দিগন্ত ও জাহিদ রানার আপ হামজা মিজান বালিকা একক অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন বর্ষা, রানার আপ নবনী।
কিছুদিনের মধ্যে রংপুর বিভাগের খেলা অনুষ্ঠিত হবে।
খেলা তত্ত্বাবধায়ন করছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা ৷


