ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (৬ জানুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন ও দামকুড়া থানা ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৪.৬০ গ্রাম হেরোইন, ২৭ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল, ৯ লিটার দেশীয় চোলাইমদ ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


