IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> লিড নিউজ >> বিজিবি ও বিমান বাহিনীর ১০৫ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের আদেশ বহাল

বিজিবি ও বিমান বাহিনীর ১০৫ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের আদেশ বহাল

হাইকোর্ট, আদালত, আইন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং বিমানবাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের ওপর স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।

হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (২২ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বারজজ আদালত এই আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও তুষার কান্তি রায়। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন- আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন- আইনজীবী মো. আব্দুল কাইয়ূম। দুই বাহিনীর ১০৫ জনের মধ্যে একজন বিমান বাহিনীর বেসামরিক কর্মচারী এবং বাকিরা বিজিবির সদস্য।

এ বিষয়ে আইনজীবী মো. আব্দুল কাইয়ূম বলেন, এই আদেশের ফলে হাইকোর্টের দেয়া আদেশটিই বহাল থাকছে। আদালত স্থিতাবস্থা দেয়ার সঙ্গে সঙ্গে আগামী বছরের ২৯ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

আইনজীবীরা জানান, ৭ জুন এক হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের এক হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

একইদিন বিমানবাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর বিরুদ্ধে পৃথক রিট আবেদন করেন সংক্ষুব্ধরা। তখন হাইকোর্ট প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ দিয়ে ভাতা দিতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপিল বিভাগের চেম্বারজজ আদালতে আবেদন করেন। একইসঙ্গে, আদালত স্থিতাবস্থা দেয়ার সঙ্গে সঙ্গে আগামী বছরের ২৯ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31