IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> খেলা >> লিড নিউজ >> নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার নারী দলের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। যেখানে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৩০ রান করতে পারে অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই মিষ্টি সাহার উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার রাইস ম্যাকেনা। মিষ্টির বিদায়ের পর উইকেটে আসেন দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে দিলারা ও আফিয়া প্রত্যাশাপূর্ণ ৬৬ রানের জুটি গড়েন। দিলারাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ক্লো এইনসওয়ার্থ। ৪২ বলে ৪০ রান করেন বাংলাদেশি এই টপ অর্ডার ব্যাটার। দিলারার পর আফিয়ার উইকেটও দ্রুত তুলে নেন এইনসওয়ার্থ। এরপর চতুর্থ উইকেটে স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার ৬১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। সুমাইয়া ২৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্লেয়ার মুরের ফিফটি এবং ইলা হাওয়ার্ডের মাঝারি ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩০ রান তোলে অস্ট্রেলিয়া। ক্লেয়ার করেন ৫২ এবং ইলার ব্যাট থেকে আসে ৩৫ রান। টাইগ্রেস বোলারদের মধ্যে মারুফা আক্তার এবং অধিনায়ক দিশা বিশ্বাস ২টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশের নারীদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো, কোন পর্যায়ে অস্ট্রেলিয়ার কোনো নারী দলকেই হারাতে পারেনি বাংলাদেশের নারীরা। সেখানে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের নারী ক্রিকেটের পালে নতুন হাওয়া দিবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31