IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ৪৩ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে পবা উপজেলা আর ৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে চারঘাট উপজেলা ও ৩৩ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করেছে বাঘা উপজেলা।

রোববার (৫ ফেব্রুয়ারী) বিকালে মুক্তিযুদ্ধ স্মতি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য লুৎফর রহমান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি রমজান আলী, টুর্ণামেন্টের সদস্য সচিব ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামস্জ্জুামান রতন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দৌড়, হাইজাম্প, জ্যাবলিং, লংজাম্প, ডিসকাস, ট্রিপল জাম্প, শটপুট প্রায় ৩শজন প্রতিযোগী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রোকনুজ্জামান, আলী আফতাব তপনসহ চারঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক, গোদাগাড়ীর সাধারণ সম্পাদক আকবর হোসেন, পুঠিয়ার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম টুলু, মোহনপুরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুরের সাধারণ সম্পাদক আরিফ রুবেল ও ইউএনওগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31