IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> টিকে থাকতে বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চায় চীন

টিকে থাকতে বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চায় চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : মাও সেতুংয়ের পর সবচেয়ে বেশি সময়ের জন্য ক্ষমতা ধরে রেখেছেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং বিশ্বে টিকে থাকতে ও বৈশ্বিক শক্তি বৃদ্ধিতে বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চায়।

এই লক্ষ্য পূরণ ও চীনের জাতীয় পুনরোজ্জীবন তৈরির লক্ষ্যে ‘সমন্বিত কৌশলগত সক্ষমতা’ বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের ১৪তম অধিবেশনের ফাঁকে পিপলস লিবারেশন আর্মির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন শি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বৈঠকে শি জানান, একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠন, জাতীয় পুনর্জাগরণ ও একটি বিশ্বমানের সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সেনাবাহিনীর আধুনিকীকরণকে তরান্বিত করতে এই নীতি বাস্তবায়ন প্রয়োজন।

অক্টোবরে কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অধিবেশনের পর ‘একীভূত জাতীয় কৌশল এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি’ নামে পরিচিত নীতিটি সামনে আসে। ঐক্যবদ্ধ নেতৃত্বের অধীনে বৃহত্তম পরিকল্পনা, সমন্বিত সংগ্রহ, সম্পদের বরাদ্দ ও সমন্বয়ের ওপর জোর দেয় এই নীতি। বুধবারের বৈঠকে এ নীতি বাস্তবায়নে পিএলএ প্রতিনিধিদের জোর দেওয়ার আহ্বান জানিয়ে শি বলেন, ‘নীতি বাস্তবায়ন ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে অগ্রগতি অর্জন করতে হবে।’ চীনের জাতীয় পরীক্ষাগারগুলোর সঠিক ব্যবহারের আহ্বানও জানান এ বৈঠকে। একটি বড় দেশের প্রতিরক্ষার জন্য একটি উপযুক্ত জাতীয় রিজার্ভ সিস্টেম তৈরির গতি বাড়ানোর কথাও বলেন তিনি।

বেইজিংয়ের দুটি গুরুত্বপূর্ণ অধিবেশনের একটি হলো চীনের আইনসভা ও অন্যটি রাজনৈতিক উপদেষ্টা সংস্থার বার্ষিক সভা। সভাগুলোয় অংশ নিয়ে থাকে সারা দেশ থেকে আসা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির হাজার হাজার প্রতিনিধি। চলতি সপ্তাহের এনপিসির বৈঠকে শি’কে তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি ও স্বসস্ত্র বাহিনীর প্রধাণ হিসাবে নির্বাচন করা হবে। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনাও করছে চীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31