IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজনীতি >> যুবলীগ নেতা তারেকের নেতৃত্বে চাঙ্গা ভারশোঁ ইউপি আ.লীগ

যুবলীগ নেতা তারেকের নেতৃত্বে চাঙ্গা ভারশোঁ ইউপি আ.লীগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচন আসতে এখনো প্রায় বছর খানিক সময় রয়েছে।

এর মধ্যেই এখন থেকে আওয়ামী লীগের মাঠ চাঙ্গা ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে যুবলীগ নেতা তারেক রহমানের নেতৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে উঠান বৈঠক ও নেতাকর্মীদের নিয়ে পথসভা মতবিনিময়। এতে করে নির্বাচনের আগে থেকে নেতাকর্মীদের নিয়ে যুবলীগ নেতার এসব কর্মকান্ডে তৃণমূল আওয়ামী লীগের রাজনীতি ব্যাপক চাঙ্গা হয়ে উঠছে। সেই সাথে নেতাকর্মীদের মধ্যে মান-অভিমান ভেঙ্গে একত্রিত হয়ে কাজ করার প্রবোল মনোবল দেখা যাচ্ছে।

জানা গেছে,ভারশোঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে একযোগে আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এমনকি নেতাকর্মীদের দুঃসময়ে যেকোন আপদ বিপদে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেন এই যুবলীগ নেতা তারেক রহমান। যার জন্য দিন দিন তারেক রহমানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, যুবলীগ নেতা তারেক রহমানের মতো নেতা প্রতিটি সংগঠনের নেতৃত্বে থাকা দরকার। তারেক রহমান যে ভাবে সংগঠনের জন্য পরিশ্রম করে তা খুবই কম নেতাদের করতে দেখা যায়। তার পরেও আওয়ামী লীগের কাছে থেকে তারেক রহমানের কোন চাওয়া পাওয়া নাই। এরকম নেতার জন্য আমরা ভারশোঁ ইউনিয়ন বাসী গর্বিতবোধ করি।

ভারশোঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি করেন। এছাড়াও সবসময় সিনিয়র নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের নিয়ে পথচলার চেষ্টা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31