IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বাঘায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার

অধিকাংশ নলকূপে উঠছে না পানি

বাঘায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আশঙ্কাজনকভাবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাঘা উপজেলার ও পৌর এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। অধিকাংশ টিউবওয়েলেই পানি উঠছে না। দিনের পর দিন পানির হাহাকার বাড়ছে।

রাজশাহীর বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকার সর্বত্র এই রমজান মাসে বিশুদ্ধ পানির জন্য রোজাদারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেখানে পানি পাওয়া যাচ্ছে সেখানেই ভিড় জমিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পানি সংগ্রহ করতে হচ্ছে। এ ছাড়া পানি সংকটে পুকুরে গিয়ে গোসল করছে এলাকার অনেক মানুষ। খরতাপে গাছের আমসহ গ্রীষ্মকালীন ফল ঝরে পড়ছে।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সা¤প্রতিককালে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে। এ কারণে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বেশ কিছু হস্তচালিত অগভীর নলকূপে পানি না উঠায় উপজেলা ও পৌরবাসীর মধ্যে পানির সমস্যা বিরাজ করছে।

জানা গেছে, ২টি পৌরসভাসহ উপজেলায় অভীর নলকূপের সংখ্যা- সরকারি বেসরকারি (ব্যক্তিগত) মিলে বাইশ হাজারের বেশি। উপজেলার ওয়েবসাইডে দেওয়া তথ্য অনুযায়ী গভীর নলকূপের সংখ্যা ৪৫ টি ও অগভীর নলকূপের সংখ্যা ১৪ হাজার ৪২৮টি। বাঘা পৌরসভায় ২ হাজার ৪৮০টি নলকূপের মধ্যে ব্যক্তিগত ১৮০০ টি। আড়ানি পৌর সভার সহকারি প্রকৌশলী সহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে নলকূপের সঠিক তথ্য পাওয়া যায়নি।

বাঘা পৌরসভার বাজুবাঘা গ্রামের গৃহবধূ জায়দা বেগম বলেন,গত ৩দিন ধরে তার বাড়িতে বসানো টিউবওয়েলে পানি উঠছে না। চাহিদা মেটাতে পাশের যে বাড়ি থেকে পানি সংগ্রহ করছেন সেখানেও অল্প অল্প পানি উঠছে। রমজানে খুবই কষ্ট হচ্ছে।

পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের নাসির উদ্দীন বলেন, আমার বাসা বাড়ির টিউবওয়েলে ১৭০ ফুট পাইপ বসিয়েছি। এর পরেও পানি উঠছেনা। বাধ্য হয়ে জল মর্টার বসিয়ে সুপেয় পানির ব্যবস্থা করেছি। যাদের বাড়িতে নলকূপের সাথে বিদুৎ চালিত মর্টার বসানো আছে,সেখানেও পানি উঠছেনা।

বাউসা টলটলি পাড়ার আবু রায়হান জানান, প্রয়োজন মেটাতে ধানক্ষেতে সেচ দেওয়া গভীর নলকূপ থেকে পানি ব্যবহার করে করছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের, বাঘা উপজেলার সহকারি প্রকৌশলী কে,এম নাসির উদ্দীন বলেন, কোথাও কোথাও ৩০ থেকে ৩৫ ফিট পানির স্তর নীচে নেমে গেছে। পানির স্তর নিচে নামার কারণে হাত টিউবওয়েলে নিচু স্থান থেকে পানি সরবরাহ করতে পারে না। যারা ১২০ ফিট থেকে ১৩৫ র্ফিটের কম পাইপ দিয়ে ব্যক্তি মালিকানায় নলকূপ স্থাপন করেছেন তাদেরই সমস্যা দেখা দিয়েছে। এ কারণে পানির জন্য আহাজারি চলছে। তবে সরকারিভাবে সাবমার্সিবল নলকূপে তেমন কোনো সমস্যা হচ্ছে না। ১৫০ ফিট পর্যন্ত পাইপের সংযোগ দেওয়া না হলে ভালো পানি পাওয়া যাবে না। সাবমার্সিবল নলকূপ ১৫০ ফিট পাইপ দিয়ে স্থাপন করা হয়েছে। তারপরও পানির যেটুকু সমস্যা রয়েছে, বৃষ্টি হলে এই সমস্যা থাকবেনা। তবে সমস্যা যাতে দ্রæত সমাধান করা যায় এ জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ শফিউল্লাহ সুলতান বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে কৃষি, গৃহস্থালি এবং সুপেয় পানি পানের ক্ষেত্রে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। এক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণ, বর্ষাকালে নদী-নালা, খালবিলের পানি সংরক্ষনের ব্যবস্থা করতে হবে। যেহেতু কৃষিতে পানির ব্যবহার বেশি হয়, সেক্ষেত্রে যে সমস্ত ফসলে সেচ কম লাগে সেই ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমেও পানির স্তর ঠিক রাখা যায়। বৃষ্টি না হওয়ায় ফসল উৎপাদন করতে কৃষকের সেচ খরচ বেশি লাগছে। জলাশয় শুকিয়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930