ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহিদ দিবস-২০২৬ পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০ টার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার (ওসি) তদন্ত দুলাল হোসেন আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা হাব্বিবা, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার, পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিস কর্মকর্তা আহসানুল করিম, উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে হিসাব সহকারী আব্দুল খালেক উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, যুব উন্নয়ন কর্মকর্তার রহুল আমিন এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহেল মন্ডল, উপজেলা কৃষক জেলার আহ্বায়ক রিপন রেজা সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সকল জুলাই যোদ্ধাদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, সকলের ঐক্যবদ্ধ দ্বারাই আজকের এই জুলাই সফল হয়েছে। সেই জন্য আমাদের উপজেলায় কোথাও কোন কাজে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করবো আমরা। সেই সাথে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
এছাড়াও সারাদেশের সর্বস্তরের সকল জুলাই যোদ্ধা এবং যারা দেশের বাইরে থেকেও এ আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ করেছেন সবাইকে স্মরণ করছি।


