IMG-LOGO

শুক্রবার, ১৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিতগ্রাহক সেবা মাস উপলক্ষে মহাদেবপুরে ইসলামী ব্যাংকের সমাবেশ অনুষ্ঠিতমেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ-ছুরিকাহত ছেলে,মা মোবাইলে ব্যস্ত বিছানায়মহাদেবপুরে জগন্নাথ দেবেররথযাত্রা উৎসবের উদ্বোধনগোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপনরাণীনগরে জুলাই শহিদ দিবসে আলোচনাসভাতানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভাপুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা

রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা

ধূমকেতু প্রতিবেদক : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দুইটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রথযাত্রা উপলক্ষে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহীর উদ্যোগে রেশমপট্টি শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ির সামনে থেকে বের করা হয় রথযাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনকালে তিনি রথযাত্রা উপলক্ষে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছ জানান।

এ সময় ইস্কন রাজশাহীর অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রহ্মচারী সহ ইসকনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট রাজশাহী মহানগর আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা বিশ্বাস করি, যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করবে, আর সবাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলবে।

তিনি আরো বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে রাজশাহী মহানগরীর প্রতিটি নাগরিকের কল্যাণ ও উন্নয়নে কাজ করাই আমাদের অঙ্গীকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে চাই।

এ সময় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টু কুমার সরকার, কোষাধ্যক্ষ অশোক কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর ও থানা বিএনপির নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, প্রতিবছর চান্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930